শহরের আদলে গ্রামে ফয়সল কনভেনশন হলের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শহরের আদলে গ্রামে ফয়সল কনভেনশন হলের উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৫:৩০:০৯ পূর্বাহ্ন

শহরের আদলে গ্রামে ফয়সল কনভেনশন হলের উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে সালুটিকর বাজার সংলগ্ন এলাকায় প্রতিষ্টিত ফয়সাল কনভেনশন হলের উদ্বোধন করা হয়েছে।

রোববার ১ ডিসেম্বর বেলা দুইটায় কোরআনে খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনভেনশন হলটির শুভ উদ্বোধন করেন।

সম্পুর্ণ শহরের আদলে এখন গ্রামে অত্যাধুনিক ডিজাইনে সময়ের আধুনিকতায় উত্তর সিলেটের মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সালুটিকর গোয়াইনঘাট সড়কের পূর্ব পাশে লামাপাড়া মসজিদের বাজার সংলগ্ন দামারি নামক স্থানে অবস্হিত বিয়ে, ওয়ালিমা,দলীয় ও সাংগঠনিক সমাবেশ, জন্মদিন পালন সহ প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।পাশাপাশি রয়েছে আনন্দঘন মুহূর্ত স্মৃতিময় করে রাখতে বিনোদনের ব্যবস্থা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ওসমান গনি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, প্রেসক্লাব সহসভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, উপজেলা বিএনপির সদস্য আমির মিয়া, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হারুন আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, আসাদুল হক,বিএনপি নেতা মজর আলী, নিজাম উদ্দিন মেম্বার, দৌলতুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আপ্তাব আলী, লোকমান হাকিম শিকদার, বিশিষ্ট মুরব্বি আয়াত উল্লাহ,নাছির উদ্দিন, আলী হায়দার ও ফয়সাল কনভেনশন হলের স্বত্বাধিকারী কালা মিয়া, এনামুল হক।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ