জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে দেড় লক্ষ টাকা জ রি মা না
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে দেড় লক্ষ টাকা জ রি মা না

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৭:৫০:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অ ভি যা নে দেড় লক্ষ টাকা জ রি মা না

ফাইল ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি ও বালু উত্তোলনের দায়ে দুইটি এলাকায় অভিযান চালানো হয়েছে।

আজ রোববার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্স অভিযান চালায়। উপজেলার আসামপাড়া গ্রামে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী।

এ সময় সম্প্রতি সময়ে ওই এলাকায় অবৈধভাবে টিলা কেটে রাস্তা তৈরি করে বালু উত্তোলনের প্রমান পায় টাস্কফোর্স। পরে আধঘন্টা পর উপজেলার বড়গাঙ এলাকায় অভিযান চালায় প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্স। এ সময় নদীর পাড় কেটে বালুর সাইট তৈরী করার দায়ে একজনকে আটক করা হয়।  এ সময় প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর টিম অভিযানে অংশগ্রহণ করে।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী বলেন, পৃথক দুইটি অভিযানে আসামপাড়া হতে দুইজন ও বড়গাঙ হতে একজনকে আটক করা হয়। পরে বালু মহাল ও নদী সুরক্ষা আইনে আসামপাড়ার দুইজনকে ৫০ হাজার ও বড়গাঙয়ে আটক একজনকে ১ লক্ষ টাকা মোট দেড় লক্ষ টাকা  জরিমানা আদায় ও পরিবর্তীতে এহেন অপরাধ না করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ