বালাগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বালাগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন

বালাগঞ্জে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

ছবি: নিজস্ব


ইসকন নিয়ে সাম্প্রতিক সময়ে চলমান সারাদেশ ব্যাপি উত্তেজনার ফলশ্রুতিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার  ডিসেম্বর দুপুরে  উপজেলা পরিষদের হলরুমে উক্ত  সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দের সভাপতিত্বে  বক্তব্য রাখেন,বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ,বালাগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন,পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান , খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা সভাপতি মো.লুতফুর রহমান সিরাজী, ইসলামিয়া মোহাম্মাদীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আব্দুল জব্বার চৌধুরী,বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন ,বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো.আমির আলী,সাংবাদিক হেলাল নির্ঝর,খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সেক্রেটারি  মাওলানা মীম হোসাইন, জাতীয় ইমাম সমিতি  বালাগঞ্জ সভাপতি নোমান আহমেদ কাওছার, ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এম,সি মো: আছাব আলী, , বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত, বালাগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মো: কামরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র মসলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মো: গোলাম কিবরিয়া,গৌরীনাথপুর জামে মসজিদের ইমাম আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ