সিলেটে এইডস সংক্রমণ : পরীক্ষা বাড়লে রোগী বাড়ে
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সবচেয়ে বেশি রোগী কমলগঞ্জে,চলতি বছর শনাক্ত হয়েছেন ২৭ জন

সিলেটে এইডস সংক্রমণ : পরীক্ষা বাড়লে রোগী বাড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন

সিলেটে এইডস সংক্রমণ : পরীক্ষা বাড়লে রোগী বাড়ে

ছবি: নিজস্ব


সিলেটে প্রতিবছরই এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবারও সিলেটে নতুন করে আরও ২৭ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। পরীক্ষা বাড়লে সংক্রমিত রোগীর সংখ্যাও বাড়ে। আবার পরীক্ষা কম হলে কমে শনাক্তের হার।বিশেষজ্ঞদের মতে, অনেক রোগীকে এইডসের পরীক্ষা দিলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে পরীক্ষা করাচ্ছেন না।

এতে করে আক্রান্ত থাকা স্বত্তে¡ও শনাক্ত করা যাচ্ছে না পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসা সেবাও দেওয়া যাচ্ছে না। এতে করে অন্যান্যরা এই রোগে আক্রান্তে ঝুঁকি থেকেই যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, সিলেটে আক্রান্ত ব্যাক্তিদের মধ্যে মূলত মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসী কর্মীদের সংখ্যাই বেশি। তাদের মাধ্যমেই স্ত্রী ও সন্তানেরা এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। তবে চিহ্নিত করা যায়নি এমন আরও অনেক আক্রান্ত ব্যক্তি সিলেট বিভাগে আছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে এইডস আক্রান্ত ২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগ রোগীই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার। এর আগেও এই উপজেলা থেকেই বেশি এইডস রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছর ২ হাজার ১০৫ জন রোগীকে পরীক্ষা করে ২৭ জন নতুন রোগী শনাক্ত হন। এর আগের বছর ৫ হাজার ৭৮৯ জনকে পরীক্ষা করে ৪৮ জন রোগী শনাক্ত হন। এর আগে ৮ হাজার রোগী পরীক্ষা করে সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, যত বেশি পরীক্ষা করা হচ্ছে তত বেশি রোগীর সংখ্যা বাড়ছে। আর পরীক্ষার হার কমলেই তা ক্রমান্বয়ে নিচে নামছে।

চিকিৎসকেরা বলছেন, আক্রান্ত রোগী কম অথবা বেশির হার বুঝা যায় যদি প্রতিবছর একটা নির্দিষ্ট হারে পরীক্ষা হয়। অনেক জটিলতার কারণে ও রোগীদের অসচেতনার কারণে পরীক্ষা করার কথা জানালেও অনেকেও পরীক্ষা করেন না। এতে করে সঠিক হার বের করা সম্ভব হচ্ছে না। সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এইডস আক্রান্ত রোগী বাড়ার ঝুঁকি বেশি থাকে। পাশাপাশি সুচিকিৎসায় এইডস রোগের নির্মূল করা সম্ভব হবে। সিলেট বিভাগে ২০০৩ সাল থেকে এইচআইভি পরীক্ষা ও আক্রান্ত রোগীদের পরিসংখ্যানের কাজ শুরু করে আশার আলো সোসাইটি। তবে ২০২৩ সালের শেষের দিকে তারা সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের এআরটি সেন্টারকে। বর্তমানে হাসপাতালটির এই বিভাগ এইচআইভি পরীক্ষা ও আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করছে। ২০১৭ সালের মে মাস থেকে সিলেটের এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালে এইচআইভি পরীক্ষার জন্য এআরটি সেন্টার চালু হয়েছে।

এআরটি ফোকাল সেন্টারের ড. আবুল নাইম বলেন, প্রতিবছরই সিলেট বিভাগে এইডস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। তবে, প্রতিবছর বাড়ছে না কমছে সেই হিসেব বলা মুশকিল। কারণ যে বছর পরীক্ষা বেশি হচ্ছে ওই বছর আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আবার যে বছর কম পরীক্ষা করা হচ্ছে ওই বছর রোগীর সংখ্যা কম পাওয়া যাচ্ছে। তাই সঠিক পরিসংখ্যান পেতে হলের রোগীদের পরীক্ষা করানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এআরটি সেন্টার থেকে এখন পুরোপুরিভাবে এইডস আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তিনি জানান, ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ১৪৮ জন এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, এইরোগ নির্মূল করতে শুধু সচেতনতা নয়, আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকাও জরুরি। আক্রান্ত ব্যক্তিদের সামাজিকভাবে হেনস্তা কিংবা অপবাদ থেকে বিরত থাকতে সবাইকে এগিয়ে আসতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ