সিলেটে কিল-ঘু*ষিতে কিশোর নি হ ত, আটক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সিলেটে কিল-ঘু*ষিতে কিশোর নি হ ত, আটক ২

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১২/২০২৪ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন

সিলেটে কিল-ঘু*ষিতে কিশোর নি হ ত, আটক ২

ছবি: সংগৃহীত


সিলেটে নগরে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার রাত আটটার দিকে নগরীর লালদিঘীরপাড় এলাকায় অস্থায়ী হকার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো. জাহিদ খান (১৭) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলো- নগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনীর বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে ফরহাদ ইসলাম (১৬) নগরের লামাপাড়া ঘাসিটুলার খায়রুল ইসলামের ছেলে মো. রাফি (২৮)। পুলিশ জানায়, মো. জাহিদ খান হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। ঘটনার সময় সে পাশ^বর্তী একটি দোকান থেকে পানি আনতে গিয়েছিল। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে ফরহাদের সাথে তার কথা কাটাকাটি হলে একপর্যায়ে ফরহাদ ও তার সহযোগী রাফি জাহিদের গলাচেপে ধরে কুলি-ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত বলে ঘোষণা দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ কিশোর লালদিঘীরপাড় হকার মার্কেটের একটি চা দোকানের কর্মচারী ছিলো। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ ও রাফি নামের দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ