জৈন্তাপুরে ট্রাকে ৩০ বস্তা চিনি সহ একজনকে আটক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে ট্রাকে ৩০ বস্তা চিনি সহ একজনকে আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১২/২০২৪ ০৪:৪৯:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ট্রাকে ৩০ বস্তা চিনি সহ একজনকে আটক

ছবি: নিজস্ব


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে একটি ট্রাকে ৩০ বস্তা ভারতীয় চিনি সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম বেবুল আহমেদ। সে উপজেলার পশ্চিম ঠাঁকুরের মাটি এলাকার মৃত খুরশিদ আলমের পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩রা ডিসেম্বর) রাত ৩:২০ ঘটিকায় উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত করিচেরপুল উত্তর পাশে তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তামাবিল মহাসড়কে একটি ট্রাক ( রেজি নং - সিলেট-ট-১১-২৩২৫) আটক করে। 

পরে আটককৃত গাড়ী তল্লাশি চালিয়ে ৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় তের লক্ষ সাতচল্লিশ হাজার টাকা সমপরিমাণ। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। সেই সাথে আটক হওয়া আসামিকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ