ছবি: নিজস্ব
সিলেটের বহুল প্রচারিত মিডিয়া তালিকা ভুক্ত দৈনিক জৈন্তাবার্তা পত্রিকায় সংবাদ প্রকাশের পর গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট সহ বিভিন্নজন ঝুপড়ি ঘরে বসবাসকারী রিক্সাচালক অমূল্য ভৌমিককে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেছেন।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা অমূল্য ভৌমিক। পেশায় একজন রিক্সা চালক।বার্ধক্য জনিত কারণে ও শরিলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ায় রিক্সা চালিয়ে পাঁচ সদস্যের পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি।সেখানে ঘর তৈরি করে বসবাস করা তার কাছে অত্যন্ত কষ্টসাধ্য ছিল।তার ঘরে রয়েছে বিয়ের উপযুক্ত একটি মেয়ে ও ছোট দুটি ছেলে।কোনরকমে পলিথিন দিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করে তার দিন কাটে।যেখানে নুন আনতে পান্তা পুরায় সেখানে ঘর নির্মাণ করা অমূল্য ভৌমিকের কাছে দুঃস্বপ্নের মত।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি ছাড়া আর কেউ নেই।
গত ১৩ জুলাই এই ওয়ার্ডের মেম্বার মর্তুজ আলী তার ঘর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। অমূল্য ভৌমিকের ঘরটি নিয়ে ১৪ জুলাই দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ফেসবুক পেজে সরাসরি লাইভ সম্প্রচার হয়।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নজরে আসলে তিনি সাবেক জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মাধ্যমে সরকারিভাবে দুইবান ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা সহায়তা প্রদান করেন।পাশাপাশি সদ্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস ব্যক্তিগত তকবিল থেকে একবান ঢেউটিন প্রদান করেন।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে গোয়াইনঘাট প্রবাসী রাষ্ট্রের পক্ষ থেকে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক (আমেরিকা প্রবাসী), প্রবাসী ট্রাস্টের চেয়ারম্যান ইফতেখার আহমদ হেলাল (আমেরিকা প্রবাসী),সহ সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দীন (কাতার প্রবাসী) ও সাংগঠনিক সম্পাদক শেখ আলম (লেবানন প্রবাসী) নগদ পনেরো হাজার টাকা সহায়তা করেন।গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের পক্ষ থেকে নগদ অর্থ অসহায় অমূল্য ভৌমিকের হাতে তুলে দেন ১ নং ওয়ার্ডের মেম্বার মুর্তজ আলী ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রদ্যুৎ চক্রবর্তী।
জৈন্তাবার্তা / মনোয়ার




