গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন উ দ্ধা র, জরিমানা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন উ দ্ধা র, জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৭:২৬:২৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন উ দ্ধা র, জরিমানা

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে পলিথিন বিরোধী মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নের পরগনা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে ১১ বস্তা পলিথিন (প্রায় ২০০ কেজি) উদ্ধার করা হয়।

এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে জায়েদ আহমদ (২৪) কে ৫০০০/- টাকা অর্থদন্ড এবং হোসেন মিয়া (৩০) কে ১০০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা অর্থদন্ড নগদে পরিশোধ করেন। অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ