আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ০৯:৫৪:৪৫ পূর্বাহ্ন

আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নগরীর যেসব এলাকায়

(প্রতীকি ছবি)


জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বিকাল ৩ পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ১১ কেভি ধোপাদিঘীপাড় ফিডারের আওতাধীন ১০ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো- উপশহর রোড, মেন্দিবাগ, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদ্রাসা, হাফিজ কম্প্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘীরপাড় ও আশপাশ এলাকাসমূহ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ