সিলেট সীমান্তে পড়ে ছিল বাংলাদেশির লা*শ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সিলেট সীমান্তে পড়ে ছিল বাংলাদেশির লা*শ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১১:০৬:৪০ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে পড়ে ছিল বাংলাদেশির লা*শ

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে সীমান্তের ওপার থেকে কাঠ আনতে গিয়ে ভারতের পাহাড় থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে বিকাল সোয়া ৪টার দিকে দু'দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৃত বৃদ্ধের নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও এভাবে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফিরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে আশরাফের নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। লাশের পাশে কাঠের বোঝা পড়েছিলো। পরে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকাল সোয়া ৪টার দিকে দু’দেশের পুলিশ লাশটি আদান-প্রদান করে। এসময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন- প্রাথমিক পাওয়া তথ্যমতে; ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ