জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ পিকআপ আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ পিকআপ আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৪ ১১:৫৩:২৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ পিকআপ আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬১ বোতল বিদেশি মদ সহ একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ল্যান্স কর্পোরাল মাসুদ আহমেদের নেতৃত্বে উপজেলার দরবস্ত সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় সিলেটগামী একটি নেভীব্লু রংয়ের ডিআই পিকআপ সন্দেহভাজন সিগন্যাল দিলে চালক সেনাবাহিনী দেখে গাড়ী ফেলে পালিয়ে যায়। পরে দায়িত্বরত সেনা সদস্যরা গাড়ীতে তল্লাশী চালিয়ে একটি বস্তার ভিতর থেকে ৬১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিধিমোতাবেক আটককৃত মাদকদ্রব্য ও ডিআই পিকআপ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ আরো জানায়, আটককৃত মদগুলোর মধ্যে ২০ বোতল রয়েল স্টেগ ৩৭৯ মিলি, ১০ বোতল  রয়েল স্টেগ ৭৫০ মিলি, ১১ বোতল ইম্পেরিয়াল ব্লু ৭৫০ মিলি ও ২০ বোতল ম্যাকডোয়েল্স ৩৫০ মিলি ছিলো।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জব্দকৃত পন্য সমুহ পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ