বিয়ানীবাজার সীমান্ত থেকে নারীসহ পাঁচজন আটক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিয়ানীবাজার সীমান্ত থেকে নারীসহ পাঁচজন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১২/২০২৪ ০৮:১৩:০২ পূর্বাহ্ন

বিয়ানীবাজার সীমান্ত থেকে নারীসহ পাঁচজন আটক

ছবি : সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিন মহিলা ও একশিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষনবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকটতম এলাকা বড়তল দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় তারা আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোষ্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর আজ বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

এ ব্যাপারে বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ