বড়লেখায় দরিদ্র শীতার্ত মানুষদের কম্বল বিতরণ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বড়লেখায় দরিদ্র শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১২/২০২৪ ০৮:২৮:১৯ পূর্বাহ্ন

বড়লেখায় দরিদ্র শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

ছবি: নিজস্ব


অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে  মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের কৃতি সন্তান লন্ডন প্রবাসী আনোয়ার হোসেনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার ( ৬ ডিসেম্বর )  ইটাউরী গ্রামের নিজ বাড়ীতে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরব্বি মস্তুফা উদ্দিন মাখনের সভাপতিত্বে,আহমদ সিদ্দিক তাপাদারের পরিচালনায় ও মাওলানা আফজাল হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি জয়নাল আবেদীন, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক জনাব এনাম উদ্দিন,ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব ওয়াহিদুল হক এপলু এবং আনোয়ার হোসেনের ছেলে রুহুল হোসাইন বক্তব্য রাখেন। 

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেনের গর্বিত পিতা জনাব কটন আলী, আব্দুল হামিদ, আতাউর রহমান, নজরুল ইসলাম লিলু,সমাজ সেবক সৈয়দ আব্দুর রহিম উনু,আব্দুল মুকিত, শিক্ষক আব্দুর রহিম,সাংবাদিক ফয়জুল হক শিমুল,ইটাউরী এলাকার সম্মানিত ইমাম-মুয়াজ্জিনসহ বিশিষ্ট ব্যক্তবর্গ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আনোয়ার হোসেন একজন মানবদরদী ব্যক্তি।  মানবতার কল্যাণে তিনি বিভিন্ন সময় অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। দেশের ক্লান্তি কালে তিনি  বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছেন। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছেন। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ