প্রতীকী ছবি
সিলেটে ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও ২ জন। একইসঙ্গে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১২ জন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ২জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি মাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ৫ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ২ জন এবং হবিগঞ্জ সদর হাসাপাতালে ১ জন।
তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে কেউ মারা যাননি বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩৩ জন। এরমধ্যে সিলেটে ৮১, সুনামগঞ্জে ৪০, মৌলভীবাজারে ৩০ এবং হবিগঞ্জে ১৭৩ জন। এছাড়াও নেত্রকোণা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী ও ঢাকা থেকে আসা আরও ৯জন সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
জৈন্তাবার্তা / রহমান




