মাধবপুরে ৫০ বোতল সি/রাপসহ গ্রে/প্তার ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মাধবপুরে ৫০ বোতল সি/রাপসহ গ্রে/প্তার ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০২:১৫:২৬ অপরাহ্ন

মাধবপুরে ৫০ বোতল সি/রাপসহ গ্রে/প্তার ২


হবিগঞ্জের মাধবপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানে ৫০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের মৃত রাজকুমার ভরের মেয়ে জানকী ভর (৩০) এবং গোয়াছনগর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩০)।

এসআরবি-৯ সূত্রে জানা গেছে, রবিবার (১৫ নভেম্বর) বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরমা চা-বাগানের জনৈক জানকীর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি কালো পলিথিনের ভেতর থেকে ৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি পলিথিনে ২৫ বোতল এবং অন্যটিতে ২৫ বোতল সিরাপ ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

সিলেট এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উদ্ধার করা মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক