সিলেটেও সয়াবিন তেল সংকট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদের দিচ্ছেন সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত

সিলেটেও সয়াবিন তেল সংকট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ১২:৪২:৩৩ অপরাহ্ন

সিলেটেও সয়াবিন তেল সংকট

ছবি : সংগৃহীত


সিলেটের বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে অনেককে। বাজারের বিভন্ন দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল। আবার যেসব দোকানে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেসব দোকানে বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে দেওয়া হচ্ছে অন্য পণ্য কেনার শর্ত। এমন অবস্থায় সয়াবিন তেলের চলমান সংকট আসন্ন রমজান মাসে বাজার অস্থির করে তুলতে পারে। সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

গতকাল রবিবার (৮ ডিসেম্বর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। চাহিদা অনুযায়ী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন না। ১০০ লিটার সয়াবিন তেলের চাহিদার বিপরীতে মিল থেকে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ লিটার।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিন বাজারে সয়াবিন তেল নেই। বাজার থেকে হঠাৎ করেই সয়াবিন তেল উধাও হয়ে গেছে। দামও বেশি চাচ্ছে। কোনও কোনও ব্যবসায়ী সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাকে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। সামনে রমজান। রমজানকে সামনে রেখে এখনই অনুসন্ধান করে সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

ব্যবসায়ীরা জানান, আসলে বেশিরভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল নেই। কোম্পানি থেকে সরবরাহ করছে না, তাই আমরাও পাচ্ছি না। বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। যাদের দোকানে দুই চার বোতল তেল আছে, তারা কিছুটা বেশি দাম নিচ্ছে। খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছে না। ক্রেতারও সয়াবিন কিনতে গিয়ে পাচ্ছে না। অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে।

জানা গেছে, বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম। সেই দামের সঙ্গে তাল মিলিয়ে সমন্বয় করতে না পারার কারণেই মূলত দেশে ভোজ্যতেল নিয়ে এমন ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সয়াবিনের দাম সমন্বয় না করা হলে সঠিক দাম পাওয়া যাবে না বলে উৎকণ্ঠায় আছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। তাই সয়াবিন তেলের সংকট মোকাবিলায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১