সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০১:১২:৫০ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ

ছবি : সংগৃহীত


সিলেটে সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন হিসেবে সুপরিচিত 'সিলেট জেলা প্রেসক্লাব' এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে অবস্থিত সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ের মিলনায়তনে এই সভা শুরু হবে।

সভায় ক্লাব সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

এদিকে, সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

শনিবার (৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

তফসিল অনুযায়ী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে, ১৭ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ৭টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার ও আপিল শুনানি এবং ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

নির্বাচনের বিস্তারিত তথ্য ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১