জৈন্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

জৈন্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০১:৫০:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ উদযাপিত হয়েছে। 

সোমবার ( ৯ই ডিসেম্বর) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। " নারী- কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়ীতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

আলোচনা সভা শেষে চলতি বছর অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পান পপি রানী দাস নামে একজন শিক্ষিকা ও সফল উদ্যোক্তা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রন্জন দে, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তার  সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী উদ্যোক্তাগণ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১