গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা পুরস্কার প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা পুরস্কার প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০২:৩০:৩০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস পালন ও জয়িতা পুরস্কার প্রদান

ছবি: নিজস্ব


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট 

“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং র্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা তথ্য আপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম।

এ সময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফতেপুর ইউনিয়নের রামনগড় গ্রামের সফল জননী রেহেনা খাতুনকে সনদ, সাল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামাল প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও কিশোর কিশোরী ক্লাব এর সদস্যবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১