গোয়াইনঘাটে আন্তর্জাতিক দু র্নীতিবিরো*ধী দিবসের আলোচনা সভা ও মানব*বন্ধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দু র্নীতিবিরো*ধী দিবসের আলোচনা সভা ও মানব*বন্ধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৪:২৬:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দু র্নীতিবিরো*ধী দিবসের আলোচনা সভা ও মানব*বন্ধন

ছবি: নিজস্ব


আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১