চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের‘প্রবাসী বিজ্ঞান ভবনের' ভিত্তি প্রস্তর স্থাপন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের‘প্রবাসী বিজ্ঞান ভবনের' ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৬:১৩:৩২ পূর্বাহ্ন

চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের‘প্রবাসী বিজ্ঞান ভবনের' ভিত্তি  প্রস্তর স্থাপন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখার জন্য প্রবাসীদের অর্থায়নে "প্রবাসী বিজ্ঞান ভবন"নামে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ ৯ই ডিসেম্বর সোমবার দুপুরে এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃসিরাজুল ইসলামের সঞ্চালনায় ও শিক্ষার্থী তানভীর আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ভিত্তি প্রস্তর স্থাপন পূর্বক হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রুশন আলী।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ,শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফিজ মাওঃমোহাম্মদ আলী ও মাওঃজসিম উদ্দিন কাওসার।

এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন,প্রবাসীদের অর্থায়নে এই ভবনটি নির্মিত হচ্ছে,আমরা তাদের প্রতি চির কৃতজ্ঞতা স্বীকার করছি,এবং তাদের নামেই এই ভবনের নামকরণ করছি, এই ভবনটি শেষ করতে বড় অংকের টাকা প্রয়োজন,আশাবাদী প্রবাসীরা তাদের ওয়াদা মোতাবেক আমাদের পাশে থাকবেন, এজন্য এলাকার প্রবাসী বিত্তবানদের পাশাপাশি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।  অতীতে যারা এই বিদ্যালয়ের জন্য কাজ করে গেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 

এ সময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি নুর মিয়া,আলতাব আলী,সিরাজ মিয়া,মাসুক মিয়া ,এস এম রফিক আহমদ, ময়না মিয়া,শফিক মিয়া, খালিক মিয়া,তাজুল ইসলাম কালা,সাহাব উদ্দিন,ইসলাম উদ্দিন,শরিফ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১