‘কুরআনের হাফিজগণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

‘কুরআনের হাফিজগণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১২/২০২৪ ০৭:৪০:০৬ পূর্বাহ্ন

‘কুরআনের হাফিজগণ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে’

ছবি: নিজস্ব


সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, আমাদের দেশের আল-কুরআনের হাফিজগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। হাফিজদেরকে আরো বেশি বেশি প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ করলে তারা মেধা বিকাশের মাধ্যমে আরো এগিয়ে যাবেন। কুরআনের পাখি হাফিজগণদের তেলাওয়াত শোনলে মনে প্রশান্তি মিলে।

সোমবার দুপুরে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বরুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের কনফারেন্স হলে বাংলাদেশ রাজকীয় সাউদী দুতাবাসের রিলিজিয়াস এ্যাটাশে অফিস আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা কুরআনের খেদমতে সম্পৃক্ত তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। আল-কুরআন মানব জাতির পথ প্রদর্শক। তাই কুরআনের আলো দিয়ে অন্ধকারকে আলোকিত করতে হবে এবং কুরআনের বাণী সর্বমহলে পৌছে দিতে হবে। তিনি বাংলাদেশ সৌদি দুতাবাসের হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

সৌদি দুতাবাস ঢাকার দ্বায়ী শায়েখ সাঈদ আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি দুতাবাসের সাবেক দ্বায়ী শায়খুল হাদীস ইসহাক আল-মাদানী, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নূর, দরগাহে হযরত শাহজালাল রহ. জামে মসাজিদের পেশ ইমাম ও খতিব শায়খ মাওলানা আসজাদ আহমদ, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরসা সিলেটের প্রিন্সিপাল মাওলানা মিফতাহ উদ্দিন।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেট বিভাগ থেকে ১৭০ জন হাফিজ অংশ গ্রহণ করেন। ১ থেকে ১৫ পারা গ্রুপে ৩ জন, ১৬ থেকে ৩০ পারা গ্রুপে ৩ জন নির্বাচিত হয়ে ইয়েস কার্ড পেয়েছেন। নির্বাচিত ৬ জন হাফিজ জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন। তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।  

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১