জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে আ ট ক ২

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর সীমান্তে বিজিবি পুলিশের যৌথ অভিযানে আ ট ক ২

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে সীমান্তবর্তী এলাকা হতে এক ভারতীয় নাগরিক সহ দুই জনকে আটক করা হয়েছে।  বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত শ্রীপুর বিওপি সদস্য ও জৈন্তাপুর মডেল থানার যৌথ অভিযানে স্হানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। 

আটক হওয়া ব্যাক্তিরা হলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তি লতা মন্ডল (৬০)। 

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৯ই ডিসেম্বর)  রাত ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুন্জি এলাকায় অভিযান চালায় বিজিবি ও পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় স্হানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামপুন্জি এলাকা হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাদী নাতি সম্পর্কের কথা স্বীকার করে। এ সময় পুলিশ বিজিবি তাদের সাথে দুইটি ব্যাগ তল্লাশী চালিয়ে প্রয়োজনীয় পোশাক চাদর ব্যাতিত অন্য কিছু পায় নি। 

মুকুল বিশ্বাসের নিকট হতে একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায়। যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি পুলিশ। এ সময় তারা জানায় সীমান্ত অতিক্রমের প্রস্তুতির পূর্বে তারা স্হানীয় ওয়্যার জৈন্তা রিসোর্ট নামে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলো। তবে কিসের ভিত্তিতে  হোটেল কর্তৃপক্ষ ভারতীয় নাগরিককে থাকার অনুমতি দিলো সে বিষয়ে কোন সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় নি।

এ দিকে ভারতীয় নাগরিক সহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি। তিনি বলেন প্রাথমিকভাবে ভারতীয় নাগরিক শান্তি লতাকে জিজ্ঞাসাবাদে তিনি জানান মুকুল বিশ্বাসের সাথে অবৈধভাবে তার স্বামীর বাড়ী ভারতে যাওয়ার উদ্দেশ্যে জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় আসেন। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১