জৈন্তাপুরে বিয়াম স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

জৈন্তাপুরে বিয়াম স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০২:১৭:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিয়াম স্কুলে নতুন পাঠাগারের উদ্বোধন


সিলেটের জৈন্তাপুরে উপজেলা পরিষদের সন্নিকটে আধুনিক শিশু শিক্ষাপ্রতিষ্ঠান বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলে শিক্ষার্থীদের জন্য পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় পাঠাগারটি উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি উম্মে সালিক রুমাইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফারজানা আক্তার লাবনী ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলালসহ সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পাঠাগারটি স্কুলের প্রবেশমুখে মূল ভবনের পাশে স্থাপন করা হয়েছে। পাঠাগারে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, সাধারণ জ্ঞান, শিশু সাহিত্যসহ নানা বিষয়ক বই সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষে নান্দনিক ছবি, আলপনা ও শিক্ষা বিষয়ক কার্টুন অংকন করা হয়েছে। এতে পূর্বের তুলনায় বর্তমান সময়ে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষে সৃষ্টি হয়েছে নান্দনিক পরিবেশ। 

এ বিষয় জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল বলেন, সম্প্রতি সময়ে নতুন পাঠাগার স্থাপনের পাশাপাশি প্রতিটি শ্রেণিকক্ষ বর্ণিল চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন করে তোলা হয়েছে।

তিনি বলেন, এই সবকিছুর মূল স্বপ্নদ্রষ্টা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তার হাত ধরে শুধু অত্র প্রতিষ্ঠানে সৌন্দর্যবর্ধনই হয়নি, বরং প্রতিটি শ্রেণিকক্ষে নতুন আসবাবপত্র সরবরাহসহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেই সাথে বেশ কয়েকটি শ্রেণিকক্ষে আলমিরা সদৃশ ডেস্ক স্থাপন করা হয়েছে। তাছাড়া ইউএনও মহোদয়ের উদ্যোগে কয়েক মাস পূর্বে অভিভাবকদের জন্য বড় পরিসরে একটি বিশ্রামাগার স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সভাপতির উদ্যোগে আরও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল উপজেলা পরিষদের রেজিস্ট্রার অফিসের সামনে স্থাপন করা হয়। সেই থেকে আজ অবধি ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে সুনাম অক্ষুন্ন রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১