যুক্তরাজ্য ওয়ার্ড কাউন্সিলর হিসাবে সিলেটের মুবিনের প্রথম সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

যুক্তরাজ্য ওয়ার্ড কাউন্সিলর হিসাবে সিলেটের মুবিনের প্রথম সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১২/২০২৪ ০৩:৩৮:৩২ পূর্বাহ্ন

যুক্তরাজ্য ওয়ার্ড কাউন্সিলর হিসাবে সিলেটের মুবিনের প্রথম সভা

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রাল ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে প্রথম সভায় যোগদান করলেন সিলেটের আব্দুল মুবিন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় নির্বাচিত কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

তিনি গত ১৫ নভেম্বর কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করে ওয়ার্ড কাউন্সিলর বিজয়ী হন।  সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের বহর গ্রামের বাসিন্দা হাফিজ আব্দুল মুবিন দীর্ঘ বিশ বছর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। 

সেখানের স্থানীয় মেয়র কাউন্সিলের ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর হিসাবে দায়িত্বপ্রাপ্ত করেন । কাউন্সিলর আব্দুল মুবিন সব দলের সকল কাউন্সিলরদের আন্তরিকতায় মুগ্ধ।  তিনি জানান, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্হানীয় উন্নয়নের ব‍্যপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তার জীবনে দিনটি স্মৃতিময় হয়ে থাকবে। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশী আল্লাহ যেনো সঠিকভাবে দায়ীত্ব পালনের মাধ্যমে মানুষের কল‍্যানে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১