সিলেটে পৃথক অভিযানে ৩০টি ক্রাশার ও অর্ধশতাধিক দোকান উচ্ছেদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেটে পৃথক অভিযানে ৩০টি ক্রাশার ও অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

মো. আফজালুর রহমান চৌধুরী, সিলেট সদর

প্রকাশিত: ১০/১২/২০২৪ ১০:০২:২৯ পূর্বাহ্ন

সিলেটে পৃথক অভিযানে ৩০টি ক্রাশার ও অর্ধশতাধিক দোকান উচ্ছেদ

ছবি: নিজস্ব


মঙ্গলবার দিনবর সদর উপজেলার ধোপাগুল ও সাহেবের বাজারে পৃথকভাবে দুটি অবিযানে ৩০টি স্টোন ক্রাশার ও অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার ও পরিবেশ ছাড়পত্র বিহীন ক্রাশার ভেঙ্গে নির্ধারিত সময় বেদে দিয়েছে উপজেলা প্রশাসন।

১০ ডিসেম্বর সিলেট সদর উপজেলার ধোপাগুল নামক স্থানে পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ লাইসেন্সবিহীন স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০টি স্টোন ক্রাশিং মেশিন উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট স্টোন ক্রাশিং মেশিন শুক্রবার নির্ধারিত সময়ের ভেতর অপসারণের জন্য সময়সীমা দেওয়া হয়।

সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে উক্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ, ব্যাটেলিয়ান আনসার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও উত্তরকাছ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।ধোপাগুল এলাকায় স্থাপিত স্টোন ক্রাশিং মেশিন এর কারণে উক্ত এলাকার পরিবেশে বিপর্যয় নেমে এসেছে এবং জনস্বাস্থ্যে বিরুপ প্রভাব পড়েছে। এছাড়া, এর পাশেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

তিনি জানান এই এলাকায় স্থাপিত অধিকাংশ স্টোন ক্রাশিং মেশিন এর কোন লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র নেই। স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা, ২০০৬ (সংশোধিত ২০১৩) অনুসরণ না করেই অবৈধভাবে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। সিলেট জেলার অবৈধ স্টোন ক্রাশিং মেশিন অপসারণে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে।এদিকে বিকেল ৩টায় অভিযান টিম সাহেবের বাজারের উন্মুক্ত তোহা বাজারে অবৈধ স্থাপনা তৈরি করে দখল বিক্রির অভিযোগে প্রায় অর্ধশতাধিক টিনসেট দোকান ভেঙ্গে দখল মুক্ত করে ইজারাদার দের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১