সিলেট-ঢাকা মহাসড়কে দু র্ঘ ট না, মোটরসাইকেল চালকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

সিলেট-ঢাকা মহাসড়কে দু র্ঘ ট না, মোটরসাইকেল চালকের মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১০:১০:৩৫ পূর্বাহ্ন

 সিলেট-ঢাকা মহাসড়কে দু র্ঘ ট না, মোটরসাইকেল চালকের মৃ ত্যু

প্রতীকী ছবি


সিলেটের ওসমানীনগরে মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকার ব্রাহ্মণশাসন কশরতলে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত পংকী মিয়ার (৩৫) বাড়ি ওসমানীনগরের চাতলপাড় গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে ব্রাহ্মণশাসন কশরতলে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে পংকীর মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি  জৈন্তাবার্তা-কে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১