বিশ্বনাথের বন্ধুয়ায় প্রবাসী সেলিম আহমেদ সংবর্ধিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বিশ্বনাথের বন্ধুয়ায় প্রবাসী সেলিম আহমেদ সংবর্ধিত

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৪:০৮:৫৭ পূর্বাহ্ন

বিশ্বনাথের বন্ধুয়ায় প্রবাসী সেলিম আহমেদ সংবর্ধিত

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বন্ধুয়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির পক্ষ থেকে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত মানবতা সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী সেলিম আহমেদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মসজিদ প্রাঙ্গণে নির্মাণাধীন বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শন কালে তাকে মসজিদ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এসময় মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ মসজিদ নির্মাণে প্রবাসী সেলিম আহমেদ এর কাছে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। মসজিদে সহায়তার আশ্বাস প্রদান করেন সেলিম আহমেদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুছ ছালাম, মাওলানা সা'দ উদ্দিন, পঞ্চায়েতের মুরব্বি আশিক আলী, হাজী রহিম আলী, ইন্তাজ আলী, মক্রম আলী, মনির মিয়া, বাদশা মিয়া, ফয়সল আহমদ, জালাল উদ্দিন, খাজাঞ্চি ষ্টেশন মসজিদ বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, মুরব্বি আব্দুছ ছুবহান, হাফিজ আব্দুজ জাহির, আব্দুল গফুর, ইছহাক আলী, ফয়জুল ইসলাম, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, ট্রাস্টি আবুল বশর, সালমান আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১