‘উচ্চ শিক্ষা গ্রহণে সিলেট অঞ্চল পিছিয়ে রয়েছে’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

‘উচ্চ শিক্ষা গ্রহণে সিলেট অঞ্চল পিছিয়ে রয়েছে’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৫:৫৮:৪১ পূর্বাহ্ন

‘উচ্চ শিক্ষা গ্রহণে সিলেট অঞ্চল পিছিয়ে রয়েছে’

ছবি: নিজস্ব


আন্তর্জাতি চ্যারিটি সংগঠন নিউ হোপ গ্লোবাল এর চেয়ারপার্সন ও যুক্তরাজ্য বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ডঃ ফয়েজ উদ্দিন এমবিই বলেছেন, উচ্চ শিক্ষা গ্রহনের ক্ষেত্রে সিলেট অঞ্চলের মানুষ পিছিয়ে রয়েছে। একারনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়েও সিলেটের লোকজন নেই। ফলে সিলেট অঞ্চল কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আগামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্ছ গুরুত্ব দেওয়া হবে।

আমাদের সিরাজ উদ্দিন আহমদ একাডেমী সুনামের সহিত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ১২০০ শিক্ষার্থী বর্তমানে এই শিক্ষা প্রতিষ্টানে অধ্যয়ন করছে জেনে খুশি হয়েছি। এই শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে আপনাদের নিয়ে কাজ করে যেতে চাই।

বুধবার ( ডিসেম্বর)  দুপুর ১২টার সময় সিরাজ উদ্দিন আহমদ একাডেমীতে সংবর্ধনার এই কথাগুলো বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মাহবুবা বেগম।

সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল আহমদের সভাপতিত্বে শিক্ষক  মোকাব্বির আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ আহমেদুর রব, বিশিষ্ট সমাজসেবী ও শ্রীরামপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও দৈনিক কাজির বাজার পত্রিকার স্টফ রিপোর্টার মোঃ আব্দুল হাছিব, শিক্ষানুরাগী আব্দুর রহমান, শিক্ষক শাহেদা খানম, ময়নুল ইসলাম, অজিত কুমার পাল প্রমুখ। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১