সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী জামিনে মুক্ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী জামিনে মুক্ত

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০৯:১৪:০০ পূর্বাহ্ন

সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী জামিনে মুক্ত

ছবি: নিজস্ব


সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তারের এক মাস পর জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পাঁচটায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গত ১২ নভেম্বর র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক এই সংসদ সদস্য বুধবার বিকেলে জামিনে মুক্তি পান। সিলেটের কোতোয়ালি মডেল থানায় ও রাজধানী ঢাকার দুটি মামলায় তিনি গ্রেপ্তার হন। এই দুই মামলায় জামিন পেয়েছেন তিনি। আর কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পান। 

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ আসনটি নিজেদের প্রার্থী দেয়নি। ওই নির্বাচনে নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। 

পরে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ ওই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও নির্বাচিত হতে পারেননি ইয়াহইয়া। ওই আসনটি থেকে নির্বাচিত হন গণফোরামের প্রার্থী মোকাব্বির খান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১