বাঙ্কারের নিরাপত্তায় ফিরেছে আরএনবি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বাঙ্কারের নিরাপত্তায় ফিরেছে আরএনবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১০:২২:৪২ পূর্বাহ্ন

বাঙ্কারের নিরাপত্তায় ফিরেছে আরএনবি

ছবি : সংগৃহীত


ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার) এর নিরাপত্তায় আবারও দায়িত্ব দেওয়া হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী-কে (আরএনবি)। বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে পুনরায় বাঙ্কারের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। এর আগে ৫ আগষ্টের পর সেখানে আরএনবি সদস্যদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তখন বাঙ্কার থেকে প্রত্যাহার করা হয় আরএনবি সদস্যদের।

আরএনবি সদস্যদের প্রত্যাহার করার পর লুটপাট শুরু হয় বাঙ্কারে। সেখান থেকে প্রথমে রোপওয়ের গুরুত্বপূর্ণ মালামাল লোট করা হয়। ধীরে ধীরে শুরু হয় রেলওয়ের জমি খোঁড়ে পাথর লুটপাট। কিছুদিনের ভিতর পাল্টে যায় সেখানের চিত্র। শুরু হয় সবকিছু হরিলুট। ধ্বংস হতে থাকে সরকারি স্থাপনা ও জমি। কেটে নেওয়া হয় শতশত গাছ।

এদিন সকাল সাড়ে ১১টায় ভোলাগঞ্জ রোপওয়ে (বাঙ্কার)-এ যান  ঢাকা ডিভিশনাল রেলওয়ের ম্যানেজার মোঃ মহিউদ্দিন আরিফ, আরএনবি চট্টগ্রাম চীফ কমান্ড্যান্ট মো. আসাবুল ইসলাম, চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, কালাসাদেক বিওপির কোম্পানি কমান্ডার প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা আরএনবি সদস্যদের পুনঃ দায়িত্বের সত্যতা নিশ্চিত করে জানান, বাঙ্কারের নিরাপত্তায় তারা বুধবার থেকে মাঠে থাকবেন। এখন সেখানে থাকার কোন ব্যবস্থা না থাকায় ২/৩ দিন বাহির থেকে তারা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আমরা বাঙ্কারে তাদের থাকার ব্যবস্থা করে দিব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১