টি গার্ডেন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

টি গার্ডেন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন

টি গার্ডেন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন ওমেন ওয়ার্কারস অন দেয়ার রাইটস প্রকল্পের অবহিতকরণ সভা আজ বুধবার (১১ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম বাংলাদেশের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গনানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও, সিলেট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। সভায় সভাপতিত্ব করেন আর.ডব্লিউ.ডি.ও এর নির্বাহী সদস্য সমিক সহিদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ শাহিনা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, আর.ডব্লিউ.ডি.ও এর ভাইস চেয়ারম্যান এমাদ উল্লাহ শহিদুল হক, নির্বাহী সদস্য শাহজাদী খানম রেনা, অ্যাডভোকেট শিরিন আক্তার, আর.ডব্লিউ.ডি.ও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা ইউপি সদস্য হদেশ মুদি, ইউপি সদস্য আবুল কাশেম, ব্র্যাক এর জেলা কর্ডিনেটর অনিক আহমদ অপু, সিলেট যুব একাডেমির পরিচালক সাবিহা সুলতানা হেপি, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তামান্না নাহার, আইডিয়া’র সহকারী পরিচালক মো. সামিউল হক সামি, এফআইডিবি’র মঞ্জুরুল ইসলাম, একডো’র কর্ডিনেটর মোহন রবি দাস, প্রচেষ্ঠা’র কর্ডিনেটর মুক্তা দাস, ব্লাস্ট’র কর্ডিনেটর সত্যজিত দাস, এভাব’র সমন্বয়ক বাবুল আক্তার, আর.ডব্লিউ.ডি.ও এর কমিউনিটি ফেসিলেটর এলি দাস, সোমা বেগম, শম্পা বেগম, রেবা, শিলা, তিথি মান্না, নাসরনি বানু, হামিদ আহমদ, প্রোগ্রাম ফাইনেন্স এন্ড এডমিন মো. মহসিন রেজা, প্রজেক্ট কর্ডিনেটর জাহিদুল ইসলাম রশিদ, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১