দক্ষিণ সুরমায় প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১/১২/২০২৪ ১১:১১:৪০ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


সিলেটের দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হককে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক বেগম নুছরত হকের সম্মানে ফুল ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা তাকে সম্মান জানিয়ে একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ৭ম শ্রেণির শিক্ষার্থী জুনাইদ হাবীব ও গীতা পাঠ করে ৭ম শ্রেণির শিক্ষার্থী স্নেহা চন্দ।  

অনুষ্ঠানে বক্তারা তার পেশাগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, বেগম নুছরত হক শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক, যিনি শিক্ষার্থীদের জীবন গঠনে অবদান রেখেছেন। তার পেশাগত সাফল্য, শিক্ষার্থীদের প্রতি তার অসামান্য ভালোবাসা এবং শিক্ষার উন্নয়নে তার নেতৃত্বে বিদ্যালয়টি সাফল্যের শিখরে পৌঁছেছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে তিনি সর্বদা নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন।

প্রধান শিক্ষক বেগম নুছরত হক বলেন, আমি গর্বিত যে এতগুলো বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি। এখানকার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা সবসময় আমার অনুপ্রেরণা ছিলেন। তিনি তার জীবনের এই নতুন অধ্যায়কে সৃষ্টিশীল কাজে ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সুচরিতা দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পূর্ণিমা রানী দাশ তালুকদারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জহুর আহমদ, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ বেগম, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরীন রোজী, সরকারি অগগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ফেরদৌসী খানম চৌধুরী, দক্ষিণ সুরমা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুষেন রঞ্জন তালুকদার, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন ও উপস্থিত, বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের সদস্য শামীমা আক্তার, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক অলকা দাশ তালুকদার, দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাইম হোসেন, পলাশ মিয়া, আনোয়ার হোসেন, মো. ফারুক আহমদ, অনিকা জাহান জুঁই, অভিভাবক মাহমুদুর রহমান, প্রধান শিক্ষক বেগম নুছরত হকের মেয়ে নূরে জাবিন সূচি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১