উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজে এডহক কমিটির মতবিনিময় সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজে এডহক কমিটির মতবিনিময় সভা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৫:১৫:০০ পূর্বাহ্ন

উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজে এডহক কমিটির মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও বিদ্যোুৎসাহী সদস্যের পরিচিতি সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত উক্ত এডহক কমিটিতে জেলা বিএনপির নেতা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর পিএস মোহাম্মদ ময়নূল হক কে সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোনায়েম খাঁনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে কলেজ হলরুমে অধ্যক্ষ মোঃ নেছার আহমদ এর সভাপতিত্বে ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ময়নূল হক, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মোনায়েম খাঁন, কলেজের শিক্ষক ইলিয়াসউর রহমান, আব্দুল মুমিন, বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ দুলাল, রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ নোবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ। বক্তরা বলেন, বিগত সরকারের সময়কালে যত অনিয়ম দূর্নীতি করা হয়েছে, সেইসব অনিয়ম-দূর্নীতি দূর করে একটি পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষে কাজ করার আহবান জানান এবং কলেজের  সামগ্রিক মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ক্যাম্পাস গঠনের গুরুত্বারোপ করেন এবং নতুন এডহক কমিটির নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১