বিছনাকান্দি পাথর কোয়ারি সচল না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিছনাকান্দি পাথর কোয়ারি সচল না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৬:০০:১১ পূর্বাহ্ন

বিছনাকান্দি পাথর কোয়ারি সচল না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা

ছবি: নিজস্ব


দেশের অন্যতম পাথর কোয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে স্থানীয় হাদারপার বাজারে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ ডিসম্বর) দুপুরে স্থানীয় হাদারপার বাজারে উক্ত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমানগনি,ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাহিদুল হক,বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীগন পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভুমি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কতৃক অবৈধ ভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষে পতিত আওয়ামী লীগ সরকার অবৈধভাবে আইন করে বিছনাকান্দি সহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ করে। অবিলম্বে পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১