জকিগঞ্জে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

জকিগঞ্জে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৪ ০৬:১১:৫৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ফাইল ছবি


সিলেট জকিগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিজয়ী স্কুল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া এবং জুবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিচুন নাহার, সাংবাদিক আজাদুর রহমান প্রমুখ।

উপজেলা পর্যায়ে অনুষ্টিত গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বালকদের মধ্যে আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারের মাধ্যমে হারিয়ে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকাদের মধ্যে লোহারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে মনসুর উদ্দীন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় বালকদের মধ্যে বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফি আহমদ ও বালিকাদের মধ্যে মনসুর উদ্দীন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুহাদা আক্তার শ্রেষ্ট খেলোয়াড় হিসেবে ট্রফি আর্জন করে।

উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের খেলায় উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১