সিলেটের উন্নয়নে সিসিকের সাথে কন্ট্রাকটররা সমান অংশীদার : রেজাই রাফিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সিসিক কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

সিলেটের উন্নয়নে সিসিকের সাথে কন্ট্রাকটররা সমান অংশীদার : রেজাই রাফিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১০:১৭:৪৭ পূর্বাহ্ন

সিলেটের উন্নয়নে সিসিকের সাথে কন্ট্রাকটররা সমান অংশীদার : রেজাই রাফিন

ছবি : সংগৃহীত


সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর বেশির ভাগ উন্নয়ন কাজ করেছেন কন্ট্রাকটররা। যে কোনো উন্নয়ন কাজের শুরু থেকে জিনিসপত্র কেনাকাটা ও কাজ সম্পন্ন করার সমস্ত কাজই করেন তারা। যার ফলে সিলেটের উন্নয়নে সিসিকের সাথে তারাও সমান অংশীদার। 

সিলেট সিটি করপোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এ কথা বলেন। 

বুধবার রাতে সিলেটের একটি হোটেলের হল রুমে সিটি করপোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবনির্বাচিত কার্যকারী কমিটির শপথ গ্রহণ, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। 

নবনির্বাচিত সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত আহমদ মনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। 

সিসিকের প্রধান নির্বাহী আরও বলেন, সিলেটরে উন্নয়ন চলমান রয়েছে, অনেক কাজ হয়েছে। আরও অনেক কাজ হবে। আপনাদের এই সংগঠনের মাধ্যমে আপনারা সব সময় সুসংগঠিত থাকবেন। আশাকরি আপনারা আগামী দিনেও সিলেটের সকল উন্নয়ন কাজে সিলেট সিটি করপোরেশনের সাথে থেকে নিষ্ঠা ও সততার সাথে সমান ভূমিকা রাখবেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রথম অধিবেশনে নবনির্বাচিত কার্যকরী কমিটির ২২ জনকে শপথ পাঠ করান নির্বাচন কমিশনার জহির হোসেন তুহিন। বিগত দিনের আয়-ব্যয় হিসাব প্রধান করেন আহবায়ক দিলার আহমদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, এলজিইডি এসোসিয়েশন সভাপতি মাহমুদুল হোসেন তোফা, গণপুর্ত এসোসিয়েশন সভাপতি সোহেল আহমদ চৌধুরী, শিক্ষা এসোসিয়েশন সভাপতি আতাউর রহমান, জেলা পরিষদ এসোসিয়েশন আহবায়ক বেলাল আহমদ, এলজিইডি সাধারণ সম্পাদক আবুল কালাম, শিক্ষা সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, গনপুর্ত সাধারণ সম্পাদক দারুল ইসলাম চৌধুরী দারা, সিটি সহ সভাপতি সোহেবুল হক সোয়েব, সহ সভাপতি অলি চৌধুরী, সহ সভাপতি একে এম দেওয়ান জাকির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আজীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ সাংগঠনিক শহিদুল ইসলাম সনি, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, দপ্তর সম্পাদক শাহ নজমুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রাজু সদস্য অরুণ দে, সৈয়দ মিজানুর রহমান মুসা, মুস্তাফিজুর রহমান পপু, তোফায়েল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সামন, রায়হান আহমদ সজল, নাজিম উদ্দিন পান্না, জাবেদ কাদীর, এহতেনান আহমদ খান, মো শাহান, মো ইউনুছ মিয়া। এসময় সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টরসহ সিলেটের সকল ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১