ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল শাবি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল শাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৪ ১১:৫৩:০০ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল শাবি

ছবি : ফাইল ফটো


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দুবেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিল গৃহীত হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১