জাফলং দিনব্যাপী টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিকের অবস্হান উদ্বেগজনক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জাফলং দিনব্যাপী টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিকের অবস্হান উদ্বেগজনক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ১১:৩৮:৪২ পূর্বাহ্ন

জাফলং দিনব্যাপী টাস্কফোর্সের অভিযান বহিরাগত শ্রমিকের অবস্হান উদ্বেগজনক

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় বিজিবি ও পুলিশের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিজিবির ৫০ সদস্যের টিম, সিলেট  জেলা পুলিশ ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্যের টিম উপস্থিত ছিলেন।

তকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল সাড়ে পাছটা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম,  ওসি সরকার তোফায়েল আহমেদ , বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদ। 

অভিযানে ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি নৌকা বিনষ্ট করে বালু নদীতে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৮০০ শতাধিক নৌকার বালু নদীতে পানিতে আনলোড করা হয়েছে। পাশাপাশি ৪৫ টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে। জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি, জাফলং ব্রীজ এলাকায় ০৫ টি (পাঁচ) টি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন বন্ধ করে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। 

অভিযান কার্যক্রমে শ্রমজীবী জনগণের বক্তব্যে জানা যায় যে,ইসিএভুক্ত বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী,টাঙ্গাইল এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক শ্রমিক কে জাফলংয়ে আনা হয়েছে। এ বিষয়টি বাংলাদেশের  সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে  সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০ টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়েছে। এসকল বহিরাগত শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় দেশের বর্তমান পরিস্থিতিতে  অবস্থান করাটা উদ্বেগজনক বলে দাবী প্রসাশন ও স্হানীয় বাসিন্দাদের।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১