শাবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, ফি বাড়ানোর অভিযোগ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শাবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, ফি বাড়ানোর অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০১:০২:১৮ পূর্বাহ্ন

শাবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, ফি বাড়ানোর অভিযোগ

ফাইল ছবি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসার পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ভর্তি পরীক্ষার জন্য আবেদন ফি বাড়ানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

একাডেমিক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিবে শাবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকাল দুই বেলা বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত বি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার ফি এ-১ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এর জন্য ১২৫০ টাকা, এ-২ ইউনিট ( আর্কিটেকচার) এর জন্য ১৪০০ টাকা, বি ইউনিট (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) এর জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ নিজস্ব পদ্ধতিতে শাবির পরীক্ষার ফি ছিলো ৭৫০-৯০০ টাকা। যা এক লাফে ১২০০-১৪০০ টাকা হয়েছে। অতিরিক্ত পরীক্ষার ফি নেয় হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) নেটিজেনদের মাঝে দেখা গেছে সমালোচনার ঝড়।

শাবির নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবার প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে কয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে জানা গেছে।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১