ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলায়‘শীতকালীন সবজির ভরা মৌসুম। অথচ এক কেজি বেগুন ক্রেতাকে কিনতে হচ্ছে ৪০ টাকায়, শিম ৬০ টাকায় টমেটো ৯০ টাকা নতুন আলু ৮০ টাকা। এখন বাজারে আসলে মাথা গরম হয়ে যায়। আর পকেট হয় শীতল।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বিকেলে উপজেলার স্থানীয় হাদারপার বাজারে কেনাকাটা করতে এসে ক্ষোভ নিয়ে এসব কথা বলেন সিরজ উদ্দীন নামে এক যুবক।
এই যুবক বলেন, আমাদের ইউনিয়ন স্থানীয়ভাবে উৎপাদিত সবজির জন্য বিখ্যাত। এখানে উৎপাদনও হয় প্রচুর। তবু বাজারে এত চড়া দাম। গত বছরে যে দামে কেনা হয়েছিল এবার তার চেয়ে দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে। এর জবাবও কারো কাছে নেই। দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, আমাদের আয় কী বেড়েছে? ছিটেফোঁটাও বাড়েনি।আমরা চলবো কিভাবে,আমাদের দুঃখ কেউ দেখবে না আমাদের পাথর কোয়ারী খুলে দিতে হবে আর কিছু মানবো না। সিরাজউদ্দিন বলেন সাপ্তাহিক দুই দিন হাট বসে এই দুইদিন দাম কিছুটা কম পাওয়া গেলেও বাজারবার ছাড়া প্রতিজাতের সবজি কেজিতে ২০ টাকা দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা বিক্রি করে।
এখানে স্থানীয়ভাবে উৎপাদিত শীতকালীন সবজি বিক্রি করে থাকে ব্যবসায়ীরা। অন্যান্য বাজার থেকে কিছুটা কম দাম পাওয়া যায়, এ জন্য ইউনিয়নের অধিকাংশ লোক এখানে বাজার করে থাকে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ৮০ টাকা,শিম ৬০ টাকা টমেটো ৯০ টাকা এবং ফুলকপি ও শশা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস বাঁধাকপি ৩০/৪০ টাকা ও লাউ ৬০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
হাদারপার সবজি ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহ আগেও বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি করেছি আমরা। কৃষকরা মাঠেই এখন এমন দাম নিচ্ছেন। যার জন্য আমাদের বেশি দামে বিক্রি করা লাগছে। অন্য সবজির দাম মোটামুটি একই রকম আছে।
স্হানীয়াভাবে উৎপাদিত সবজি বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় সবজির উৎপাদন খরচ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শ্রমিক খরচ। ফলে গত মৌসুমের তুলনায় বেশি দামে সবজি বিক্রি করছে কৃষক ও পাইকাররা।
ওয়ার্ড সদস্য মজিবুর রহমান বলেন,গত কয়েক সপ্তাহ আগে তরি তরকারির দাম কিছুটা কম ছিল। আবার বৃদ্ধি পেয়েছে।এদিকে পাথর কোয়ারী বন্ধ থাকায় মানুষ এখন দেউলিয়া।বিশেষ করে বাজারে নিম্ন আয়ের মানুষ আসলে তাদের মাথা ঠিক থাকে না। মনের ক্ষোভ ঝাড়েন ব্যবসায়ীদের উপর।দৈনিক শ্রম পান ৫০০ টাকা দুই জাতের সবজি কিনলেই সেই টাকার হদিস পাওয়া যায় না,বাকি থাকে পরিবারের অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রবাদী।কর্মসংস্থানহীন মানুষের চাহিদার সাথে আয়ের কোন মিল নেই।মানুষ এখন দিশেহারা। অনেক সচ্ছল পরিবারের লোকেরাও এখন লুকিয়ে লুকিয়ে বাজার করে।৫০০ টাকার তরি তরকারিতে বেগ ভরে না।
জৈন্তাবার্তা / জারা




