বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাসহ ৪ গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাসহ ৪ গ্রে প্তা র

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০৬:৪০:৫৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাসহ ৪ গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পলাতক তিন নেতাকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত পলাতক নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সরিষপুর গ্রামের জদু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০) এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামিম আহমদ (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট পৌর শহরে স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা এবং তার মোটরসাইকেল পোড়ানোসহ মার্কেটে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গ্রেপ্তারকৃতরা এ ঘটনা সহ একাধিক মামলার আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া বলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও একই দিনে বিশ্বনাথ থানা পুলিশ উপজেলার লামাকাজি এলাকা থেকে গাজাসহ আব্দুল্লাহ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১