মহানগর খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

মহানগর খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১২:৩০:৫০ অপরাহ্ন

মহানগর খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ

ছবি : সংগৃহীত


খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে রাসুলের আদর্শের মূর্ত প্রতিক হিসেবে নিজেদের তৈরী করতে হবে। ব্যক্তি ও সমাজ গঠনের কাজ আমাদের ঈমানী দায়িত্ব। সাংগঠনিক দায়িত্বের সামগ্রিক কর্ম তৎপরতায় দেশ ও জনগণের কল্যাণকামী চিন্তা ও চেতনা লালন করতে হবে। দ্বীনের সৈনিকদের জীবনে হতাশা বলতে কিছুই নেই। তীব্র আশাবাদ আর দৃঢ় সংকল্প নিয়ে বঞ্চিত মজলুম মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আগামী ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সফলের লক্ষ্যে সিলেট মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় পূর্ব জিন্দাবজারস্থ একটি কনফারেন্স হলে সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওঃ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এ তাওসীফ, কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মোঃ মিজানুর রহমান প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১