সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৩৬ এলাকায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৩৬ এলাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ১২:৪৮:০১ অপরাহ্ন

সিলেটে শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৩৬ এলাকায়

প্রতীকী ছবি


জরুরি মেরামত কাজের জন্য সিলেটের ৩৬টি এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার  (১৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ৩৬ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- ১১ কেভি উপশহর  ফিডারের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়া এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব উন্নয়ন, ডেইরি ফার্ম, আলুরতল ও আশপাশ এলাকাসমূহ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ সম্পন্ন হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১