দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও রক্তাক্ত জুলাই-আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বলেন, একাত্তর ও চব্বিশ এর লক্ষ্য একই সূত্রে গাঁথা। চাল ও তেলের দামের কারনে গরিব জনগণের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। এক-দেড় মাইলের ব্যবধানে ভিন্ন বাজারে নিত্যপণ্যের দামের মধ্যে বিশাল ফারাক রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বিগত ১৫ বছরে লুট হওয়া প্রায় ২৮ লক্ষ কোটি টাকা উদ্ধার, রাষ্ট্র সংস্কার সম্পন্ন ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ সম্পন্ন করেই জাতীয় নির্বাচনের উদ্যোগে চায় গোটা দেশবাসী। এ বিষয়ে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পূর্বঘোষিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দীন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলপূর্বক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফোরামের অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতোয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সিলেট ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিন তাহমিদ, সাংবাদিক শহীদ আহমদ খান, শ্রমিক নেতা মিজান গাজী, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম জিতু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ প্রমুখ।
জৈন্তা বার্তা/আরআর




