জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০২:৫৩:০০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ


জৈন্তাপুর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত কহাইগড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শহীদ বীরমুক্তিযোদ্ধা গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা ও সদস্যগণ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শাহীন আলম, স্থানীয় ইউপি সদস্য শরীফুল ইসলাম ও সেলাল আহমেদ।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ, সিনিয়র সদস্য সচিব সোহেল রিমন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য নাদিম আহমেদ, চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আহমদ, সদস্য সচিব শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সিনিয়র সহ-সভাপতি ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লায়েক, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, সদস্য মানিক আহমেদ ও নিশান, শাহজালাল (রহ:) ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মোহাম্মদ কিবরিয়া, সাবেক সহ-সভাপতি পাপ্পু আহমেদ, সদস্য শফিউল ইসলাম, ইকরাম আহমেদ, সোহেল আহমেদসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১