সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩৫ লক্ষ টাকার চোরাই পন্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩৫ লক্ষ টাকার চোরাই পন্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৪:৪৪:৪২ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৩৫ লক্ষ টাকার চোরাই পন্য আ ট ক

ছবি: নিজস্ব


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দুইদিনের পৃথক পৃথক  অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, পান্থুমাই, ডিবিরহাওর, সোনারহাট, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, লবিয়া, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৃথক পৃথক অভিযানে  বিপুল পরিমান ভারতীয় চিনি, মহিষ, গরু, শীতের কম্বল, সাবান, চা-পাতা, চকলেট, শুকনা সুপারি, পান, ফুচকা, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ এবং মোটরসাইকেল আটক করে। বিজিবি জানায়  আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-১,৩৫,৮৫,৮০০.০০ (এক কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁচাশি হাজার আটশত) টাকা সমপরিমাণ। 

 এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১