ছবি: সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে আতাই মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃত বশির মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়া বাড়ি থেকে বের হয়। এরপর কিছু সময় পুটামারা বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা / মনোয়ার




