জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জ*ব্দ, জ রি মা না আদায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জ*ব্দ, জ রি মা না আদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জ*ব্দ,  জ রি মা না আদায়

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে বালু জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে  শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন পরবর্তী ট্রাকে লোডিং দৃষ্টিগোচর হলে দুই ট্রাক বালু জব্দ করা হয়। পরে ট্রাকের ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া গেলে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বরত শ্রীপুর বিওপির বিজিবি দল, জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযানে অংশগ্রহন করেন।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, বালু পরিবহনের ঘটনায় দুই ট্রাক বালু জব্দ সহ  সড়ক পরিবহন আইনে (২০১৮)এ মামলা দায়ের করা হয়েছে।  তিনি  প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১