গোয়াইনঘাটের প্রাকৃতিক ও খনিজ সম্পদ লুটেপুটে খায় বহিরাগতরা: ইউএনও
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

গোয়াইনঘাটের প্রাকৃতিক ও খনিজ সম্পদ লুটেপুটে খায় বহিরাগতরা: ইউএনও

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের প্রাকৃতিক ও খনিজ সম্পদ লুটেপুটে খায় বহিরাগতরা: ইউএনও

ছবি: নিজস্ব


গোয়াইনঘাট উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেছেন, খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর সবুজ প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের গর্ভধারিণী গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ও উন্নয়নে পিছিয়ে রয়েছে। আমার কাছে আশ্চর্য লেগেছে গোয়াইনঘাটের যে প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের পরিমাণ রয়েছে এই উপজেলার আর্থসামাজিক উন্নয়ন আরো উন্নত হওয়ার কথা ছিল এবং তা অনেক আগেই হওয়ার কথা।এটা সত্যিই দুঃখজনক।কেনো এখানের শিক্ষার হার ৩৩% সামাজিক নিরপত্তা খুব নাজুক।

তিনি বলেন,গত ১০ মাসের আমার কর্ম অভিজ্ঞতায় ধীরে ধীরে যেটা আমাদের কাছে প্রকাশ হয়েছে,এখানকার যে প্রাকৃতিক সম্পদ এটা লুটেপুটে নেয় বাইরে থেকে যারা আসে তারা। এখানে যত লুটতরাজ লুটপাটকারী রয়েছে এরা বেশিরভাগ বহিরাগত।আপনারা ম্যাক্সিমাম যারা স্হায়ী বাসিন্দা তারা শান্তিপ্রিয়,আপনাদের আবেগ ইমোশন কে ব্যবহার করে আপনাদেরকে দরিদ্র রেখে অন্যরা এখানে যা আছে লুটপাট করে চলে যায়।এখানে আপনারা যারা সচেতন আছেন আপনারা প্রথম থেকেই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে,তারা কোন অপকর্মে যেন আপনাদেরকে লিপ্ত করতে না পারে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি'র সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন,এই উপজেলা চোরাচালানের স্বর্গ রাজ্য, এতে ম্যাক্সিমাম কিছু লোক ও পরিবারের ফায়দা হলেও উপজেলার সিংহভাগ মানুষ কর্মহীন থাকে।যার জন্য যুবসমাজ ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে।আপনারা যারা যুবসমাজ এই রাষ্ট্রের সন্তান আমাদের রত্ন আপনারা ভুল ভাবে ব্যবহৃত হচ্ছেন।  আপনাদের বিবেককে কাজে লাগাতে হবে। কৃষি মৎস্যসহ বিভিন্ন কাজে এগিয়ে আসতে হবে।উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর আপনাদের সকল ধরনের সহযোগিতা করবে।আপনারা শিক্ষার প্রতি মনোনিবেশ হবেন এবং কোন ধরনের সামাজিক ধোঁকার শিকার না হন তার জন্য বিবেককে জাগ্রত রাখবেন।নিজেদের থেকে সতর্ক থাকবেন যাতে কেউ আপনাদের ভুল পথে নিতে না পারে।

বক্তব্যের শুরুতে তিনি একত্বরের মুক্তিযোদ্ধে ও জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হুদা'র সভাপতিত্বে ও ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য  সাদেক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি'র পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া,ছাত্রনেতা রাসেল আহমদ,জাহাঙ্গীর আলম,সুমি আক্তার প্রমুখ। উক্ত সেমিনারে আনিসুর রহমান, হালিম আহমদ, সাইফুর রহমান,লোকমান আহমদ,রসনা আক্তার, মুক্তারাণি পাল, আম্বিয়া বেগম,ফারহানা বেগম, আফজল,তাপস চন্দ্র, জুই রাণী পাল, তামান্না বেগম, রবিউল ইসলাম,সুমি বেগম, রাসনা বেগম সহ শতাধিক যুবক-যুবতী সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাসুমা আক্তার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১